রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৭৪৮

আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ২০:৩৬

ঢাকা মহানগর এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, নাশকতা, নৈরাজ্য, বিশৃঙ্খলা ও ধ্বংসযজ্ঞ, মাদক, সম্পত্তি সংক্রান্ত অপরাধ প্রতিরোধ এবং সোশ্যাল, ইলেক্ট্রনিক, প্রিন্ট মিডিয়ায় গুজব ও অপপ্রচারের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর অপচেষ্টা প্রতিরোধে পাঁচ দিনব্যাপী সমন্বিত বিশেষ অভিযানে ৭৪৮ জনকে গ্রেফতার করেছে  ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সকল অপরাধ, গোয়েন্দা ও সিটিটিসি বিভাগ। 

অভিযানটি গত সোমবার (১ নভেম্বর) সকাল ৬টা থেকে আজ শনিবার  (৬ নভেম্বর) সকাল ৬টা পযন্ত সমগ্র রাজধানীতে পরিচালিত হয়।

শনিবার  (৬ নভেম্বর)  ​ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। 

অভিযানে, ২ কেজি ৭৪২.৫ গ্রাম ১২০৭ পুরিয়া হেরোইন, ৪২৩১২ পিস ইয়াবা, ১২৩ কেজি ৬৬৭ গ্রাম গাঁজা, ৫২৫ বোতল ফেন্সিডিল, ১ ক্যান বিয়ার, ১ বোতল বিদেশী মদ, ৫৬ লিটার দেশী মদ, ২৮টি নেশাজাতীয় ট্যাবলেট ও ২০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধারমূলে জব্দ করা হয়। এ

এ সময় আরও ৫টি চাপাতি, ১২টি চাকু, ১টি চাইনিজ কুড়াল, ১টি ক্ষুর, ১টি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধারমূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪৮০ টি মামলা রুজু হয়েছে

ইত্তেফাক/কেএইচ