ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:০৭

ময়মনসিংহের গৌরীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মোস্তফা (৪০) নামে ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার সকালে ময়মনসিংহ-ভৈরব রেলপথে উপজেলার ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানায়, মোস্তফা একজন মানসিক বিকারগ্রস্ত ব্যক্তি ছিল। এলাকায় সে উন্মাদের মত ঘুরাফেরা করত। ঘটনার দিন সকালে গৌরীপুর জংশন স্টেশন থেকে ছেড়ে আসা ভৈরবগামী ঈসাখাঁ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।

গৌরীপুর স্টেশনের রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উবায়েদ ইসলাম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্ঘটনাস্থলটি কিশোরগঞ্জ রেলওয়ে থানার আওতাধীন হওয়ায় ওই থানার পুলিশকে অবগত করেছেন তিনি। 

ইত্তেফাক/জেডএইচ