জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ডাকা ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৮ নভেম্বর) রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করা হয়।
বৈঠকে বাংলাদেশ ট্রাক-মালিক কাভার্ডভ্যান ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রোস্তম আলীর নেতৃত্বে বৈঠকে মালিক-শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ৫ নভেম্বর থেকে ধর্মঘট শুরু করে বাস ও লঞ্চ মালিকরা। এরপর থেকে ট্রাক ও কাভার্ডভ্যান মালিকরাও ধর্মঘটের ডাক দেন। বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর পর বাস ধর্মঘট প্রত্যাহার করে করা হয়। কিন্তু ট্রাক ও কাভার্ডভ্যান মালিকদের ধর্মঘট অব্যাহত ছিল।

গ্যাসচালিত বাসেও বাড়তি ভাড়া