ডিএমপিতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদে পদায়ন

আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৫:০৪

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার একজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।গতকাল সোমবার  (৮ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়। 

মঙ্গলবার (৯ নভেম্বর) এ তথ্য জানানো হয় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ জিয়াউল আলমকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পিওএম পূর্ব) হিসেবে পদায়ন করা হয়েছে।

ইত্তেফাক/কেএইচ