রাণীশংকৈলের ৫ ইউনিয়নের চারটিতেই নৌকার জয়, ১ টিতে স্বতন্ত্র

আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৭:১৬

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৮ ইউনিয়ন পরিষদের মধ্যে ৫ টিতে বৃহস্পতিবার ১১ নভেম্বর সুষ্ঠু শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৪টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চেয়ারম্যান হয়েছেন। অন্য একটিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

নির্বাচিত চেয়ারম্যানরা হলেন, ধর্মগড় ইউপিতে আবুল কাসেম (নৌকা) পেয়েছেন ৭৪৫৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী লোকমান আলী (স্বতন্ত্র) (ঘোড়া) পেয়েছেন ৩১০১ ভোট।

নেকমরদ ইউপিতে আলহাজ্ব আবুল হোসেন (স্বতন্ত্র) (মোটরসাইকেল) পেয়েছেন ৮৪১৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী এনামুল হক( স্বতন্ত্র, আনারস) পেয়েছেন ৪৮২৫ ভোট।

লেহেম্বা ইউপিতে আবুল কালাম (নৌকা) পেয়েছেন ৬৩০০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী রওশন আলী ( স্বতন্ত্র, ঘোড়া)
পেয়েছেন ৫২১৮ ভোট। 

কাশিপুর ইউপিতে আতিকুর রহমান বকুল (নৌকা) পেয়েছেন ৮৯৫৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী হামিদুর রহমান( স্বতন্ত্র, মোটরসাইকেল)  পেয়েছেন ৫৭৪৯ ভোট।

রাতোর ইউপিতে শরৎচন্দ্র রায় (নৌকা) পেয়েছেন ৭৪২৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আখতার হোসেন ( স্বতন্ত্র, আনারস) পেয়েছেন ৫১৭৯ ভোট। 

ইত্তেফাক/ইআ