পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা উন্নয়ন ও পর্যটক বিনিময় বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক পর্যটন মেলা-নভোএয়ার ঢাকার ট্রাভেল মার্ট ২০১৯ এর পার্টনার কান্ট্রি হিসেবে যোগ দিয়েছে নেপাল। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আগামী ২১ থেকে ২৩ মার্চ পর্যটন মেলাটি অনুষ্ঠিত হবে।
সম্প্রতি ঢাকা ট্রাভেল মার্টের আয়োজক ভ্রমণ বিষয়ক পাক্ষিক ‘দি বাংলাদেশ মনিটর’ সম্পাদক কাজী ওয়াহিদুল আলম এবং নেপাল ট্যুরিজম বোর্ড-এর সিনিয়র ডিরেক্টর নন্দিনী লাহে থাপা ঢাকায় এতদসংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। বাংলাদেশের অন্যতম প্রাইভেট সেক্টর এয়ারলাইন নভোএয়ার এই পর্যটন মেলার টাইটেল স্পন্সর। নেপালে ভ্রমণ ও পর্যটন ব্যবসার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, হোটেল এবং নেপালে ট্যুরিজম বোর্ডের কর্মকর্তাবৃন্দ এই মেলায় অংশ নেবেন। — প্রেস বিজ্ঞপ্তি।
