পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ৪৯তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ও কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. সামছুর রহমান। সভায় ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুর রহমানসহ অন্য পরিচালকরা উপস্থিত ছিলেন। সভায় ২০১৭-১৮ অর্থবছরের জন্য ১৩০ শতাংশ হারে নগদ লভ্যাংশের অনুমোদন প্রদান করা হয়
০০০
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ‘এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন’ সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন ব্যাংকের এমডি ও সিইও মো. মাহবুব উল আলম। ডিএমডি আবু রেজা মো. ইয়াহিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ডিএমডি তাহের আহমেদ চৌধুরী, এসইভিপি ও ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মো. শফিকুর রহমান
০০
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমান-এর চাকরি থেকে অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সম্প্রতি উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এ. কে. এম. সাহিদ রেজা, নির্বাহী কমিটির চেয়ারম্যান আকরাম হোসেন (হুমায়ুন), অডিট কমিটির চেয়ারম্যান ড. মাহমুদ ওসমান ইমাম, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ড. মো. রহমত উল্লাহ প্রমুখ
০০০
জাপানের ব্র্যান্ড মিনিসো বাংলাদেশে গত বছর যাত্রা শুরু করে। সম্প্রতি রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে মিনিসোর দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় আউটলেটটি উদ্বোধন করেন মিনিসোর আন্তর্জাতিক অপারেশন ম্যানেজার অ্যালেন লিউ। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং পার্টনার কোহিনুর মুনির, ফারহান মতিউল্লাহ মুনির প্রমুখ
