ব্যায়ামের যে উপকরণগুলো সহজলভ্য

আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ০২:০০

ব্যায়াম তো আর এমনি এমনি করা সম্ভব না। ব্যায়াম করার জন্যে অন্যান্য রসদও প্রয়োজন। নতুবা ঠিকঠাক ব্যায়াম করা সম্ভব না। এদিকে ব্যায়ামের জন্যে যা যা উপকরণ প্রয়োজন তা একজনের পক্ষে কেনা প্রায় অসম্ভব। কিন্তু তাই বলে কি আর ব্যায়াম বন্ধ করা চলে? এমন অনেক উপকরণ আছে যা খুব সহজেই সংগ্রহ করা সম্ভব৷ আর এসকল উপকরণ ব্যবহার করে সহজেই ব্যায়াম করা সম্ভব। আসুন আমরা জেনে নেই কি কি জিনিসপত্র খুব সহজেই সংগ্রহ করা সম্ভব। 

লাফের দড়ি

ছোটবেলা থেকেই দড়িলাফের অভ্যাস থাকে অনেকের। বিশেষত মেয়েদের খুবই প্রিয় খেলা এই দড়িলাফ। একটি দড়ি দিয়ে আপনি আপনার ব্যায়ামের চর্চা চালিয়ে যেতে পারবেন। তাছাড়া খুব সহজেই এটি জোগাড় করা যায়। 

ছোট ডাম্বেল দিয়ে কব্জির ব্যায়াম করা সম্ভব

ছোট ডাম্বেল

হ্যান্ড ওয়েইট বলে অনেকেই ছোট ডাম্বেল কিনে থাকেন। ছোট ডাম্বেল দিয়ে কব্জির ব্যায়াম করা সম্ভব৷ এই হ্যান্ড ওয়েইটের দাম খুব বেশি না। 

পেডোমিটার

পেডোমিটারের দাম খুব বেশি না। আজকাল ফোনেই স্টেপ কাউন্টার থাকে। তবে আপনি যদি একদম নির্ভরযোগ্য স্টেপ কাউন্টার চান তবে পেডোমিটারই সবচেয়ে ভালো। 

আপনি যদি একদম নির্ভরযোগ্য স্টেপ কাউন্টার চান তবে পেডোমিটারই সবচেয়ে ভালো

হ্যান্ড পাম্প

হাতের ব্যায়ামের জন্যে ডাম্বেল কিনতে হবে কে বললো? আপনি চাইলে সহজেই হ্যান্ড পাম্প ব্যবহার করতে পারেন৷ হ্যান্ড পাম্প দিয়ে কব্জির জোর বাড়ানো সম্ভব। একজোড়া হ্যান্ড পাম্পের দামও খুব বেশি না। 

ইয়োগা ম্যাট খুবই গুরুত্বপূর্ণ ব্যায়ামের সময়

যোগাসনের ম্যাট

ইয়োগা ম্যাট খুবই গুরুত্বপূর্ণ ব্যায়ামের সময়। বিশেষত সকালে যারা ইয়োগা করেন তারা ইয়োগা ম্যাট কিনতে পারেন। দামও খুব বেশি না।

ইত্তেফাক/এআই