শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রী মাহিন্দ্র রাজাপাক্ষে টুর্নামেন্টের ফাইনালের দুয়ারে দাঁড়িয়ে বাংলাদেশ। শনিবার বিকেলে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট ফাইনালের কাছাকাছি অবস্থান করছে। এখন সহজ হিসাব হচ্ছে, আগামী মঙ্গলবার (১৬ নভেম্বর) বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ যদি ড্র হয় তাহলে ৫ পয়েন্ট নিয়ে লাল-সবুজ বাহিনীদের ফাইনাল নিশ্চিত।
শ্রীলঙ্কা প্রথম ম্যাচ ড্র করেছে মালদ্বীপের বিপক্ষে। ৪-৪ গোলে ড্র করেছে। সেই মালদ্বীপ বাংলাদেশের কাছে হেরে টুর্নামেন্ট হতে ছিটকে গেছে বলা যায়। আগামী ম্যাচে মালদ্বীপ যদি সিশেলসের বিপক্ষে জিতেও তার পরও নিশ্চিত না। কারণ, গোল গড়ের হিসাবটা উঠে আসবে। বাংলাদেশের বিপক্ষে এক গোল করেও গোল মাইনাসে রয়েছে আলী আশফাকদের মালদ্বীপ। সিশেলসকে হারালেই চলবে না, গোল ব্যবধানটাও বাড়িয়ে রাখতে হবে। এসব অন্যদের হিসাব। বাংলাদেশ ভাবছে নিজেদের নিয়ে।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ, বাংলাদেশের। লঙ্কানদের জিততে হবে এবং গোলগড়ও আদায় করে নিতে হবে। সেটি হয়তো সুযোগ পাবে না। কারণ, বাংলাদেশ ফাইনালের কাছে চলে গেছে। এই অবস্থায় হাতে ধরে সুযোগ নষ্ট করবে না, বিশ্বাস ফুটবল অনুরাগীদের। ড্র করলেই চলবে।
মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূইয়ার গোলে এগিয়ে ছিল। মালদ্বীপ গোল শোধ করে খেলায় ফিরলেও ম্যাচের শেষ দিকে পেনাল্টি পেয়ে জয়সুচক গোলটি করেন তপু বর্মন। জাতীয় দলের জার্সি গায়ে শেষ ছয় ম্যাচে তপু বর্মনের এটি দ্বিতীয় গোল। এর আগে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে গোল করেছিলেন তপু। সেই ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছিল।
এবার শ্রীলঙ্কার টুর্নামেন্টে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলেছিল সিশেলসের বিপক্ষে। সেই ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ায় বাংলাদেশ ব্যাকফুটে চলে গিয়েছিল। সেখান থেকে উঠে আসার জন্য মালদ্বীপকে হারানোর কোনো বিকল্প ছিল না। মালদ্বীপকে হারিয়ে শুধু একটা জয়ই তুলে নেয়নি। সঙ্গে তুলে নিয়েছে ১৮ বছরের আক্ষেপ। এবার ফাইনাল খেলার আক্ষোপ মেটাতে লঙ্কান বাধা টপকাতেই হবে।
পয়েন্ট টেবিল
বাংলাদেশ ২ ১ ১ ০ ৩/২ ৪
সিশেলস ২ ১ ১ ০ ২/১ ৪
মালদ্বীপ ২ ০ ১ ১ ৫/৬ ১
শ্রীলঙ্কা ২ ০ ১ ১ ৪/৫ ১
ইত্তেফাক/টিএ
