বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। যেখানে দুই বছর পর টেস্ট দলে কপাল খুলেছে ওপেনার ইমাম-উল-হকের। তাছাড়া দলে ফিরেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান কামরান গুলাম ও অফ স্পিনার বিলাল আসিফের। বাদ পড়েছেন হারিস রউফ, ইমরান বাট, শাহনেওয়াজ ধানি। ইনজুরির কারণে ছিটকে গেছেন অভিজ্ঞ লেগ স্পিনার ইয়াসির শাহ।
দল নিয়ে পাকিস্তানের প্রধান নির্বাচক মোহম্মদ ওয়াসিম বলেন, ‘বাংলাদেশ তাদের মাটিতে শক্ত দল, তবে শক্তভাবে পারফর্ম করার জন্য আমাদেরও প্রতিভাবান ও অভিজ্ঞ ক্রিকেটার আছে।’
টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাভুক্ত সিরিজের প্রথমটি শুরু হবে ২৬ নভেম্বর চট্টগ্রামে। ৪ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হবে সিরিজে দ্বিতীয় ও শেষ টেস্ট।
পাকিস্তান টেস্ট স্কোয়াড:
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক), আব্দুলাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, বিলাল আসিফ, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হাসান আলী, ইমাম-উল-হক, কামরান গুলাম, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ নাওয়াজ, নাসিম শাহ, নুমান আলী, সাজিদ খান, সরফরাজ আহমেদ, সৌদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি ও জাহিদ মাহমুদ।
