বিনোদন ডেস্ক
বলিউডের আবেদনময়ী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এখন সিঙ্গেল! ২০১৬ সালে রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর এখনো একাই আছেন এই বলিউড সুন্দরী। সম্প্রতি তিনি জানিয়েছেন, একা একা আর ভালো লাগছে না তার। এ বছরই খুঁজে পেতে চান ভালোবাসার মানুষটি!
সম্প্রতি এক সাক্ষাত্কারে ক্যাটরিনাকে জিজ্ঞেস করা হয়, চলতি বছরে কী চাওয়া তার? উত্তরে তিনি বলেন, ‘একজন বয়ফ্রেন্ড। আমি আর সিঙ্গেল থাকতে চাই না।’ তিনি জানান, এর আগে সত্যিকার অর্থে কারো সঙ্গেই ‘প্রেম’ হয়নি তার। শুধু ভালো সম্পর্ক ছিল। এক বন্ধুর সঙ্গে আলাপকালে তিনি উপলব্ধি করেন, সাধারণত যেভাবে ডেটে যাওয়া হয়, সত্যিকার অর্থে সেসব অভিজ্ঞতা কখনোই তার হয়নি।
ক্যাটরিনার এমন কথায় বলিউড পাড়ায় গুঞ্জন উঠেছে, সালমান খানের সঙ্গে আবারো নতুন সম্পর্ক গড়ছেন তিনি। অন্যদিকে বি-টাউনে উপযুক্ত ব্যাচেলর হিসেবে দিন কাটিয়ে যাচ্ছেন সালমান খান। তবে ভক্তদের আশা, তারা দু’জন শেষ পর্যন্ত গাঁটছড়া বাঁধবেন। সম্প্রতি ইনস্টাগ্রামে ক্যাটরিনাকে এক ভক্তের অনুরোধ, তিনি যেন সালমানকে বিয়ে করেন। মজার ব্যাপার হলো, এই অভিনেত্রী ইচ্ছে প্রকাশ করে বলেন, ‘হুমমম...!’ ক্যাটরিনার এই উত্তর যেন আরো উত্তাপ ছড়ালো!
তবে আরেকটি ক্যাটরিনা কাইফ বলেন, ‘বিয়ের ব্যাপারে আমি কিছুই জানি না। বিয়ের জন্য দু’জনের সমীকরণ মেলা লাগে। দুর্ভাগ্যজনকভাবে এখনো মিলছে না। তো যখন ভালো কাউকে পাবো, তখন বিয়ে করবো।’ সালমান ও ক্যাটরিনা এখন আলী আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। গতবছর খুব একটা ভালো যায়নি সালমান খান ও ক্যাটরিনা কাইফের। তাই এবার ঘুরে দাঁড়াতে চান তারা।
