বিছার আক্রমণের আশঙ্কায় মিশরের মানুষ

আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৫:৩৯

বিছার হামলার আশঙ্কাতে ভুগছে আসওয়ান শহর। বিবিসিতে প্রকাশিত খবর অনুযায়ী, মিশরের আসওয়ান শহর আতঙ্ক তৈরি হয়েছে। শুধু তাই নয়, এখন পর্যন্ত কাকড়াবিছের কামড়ে ৪০ জনেরও বেশি মানুষের অবস্থা আশঙ্কাজনক। তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৩০০০ এর বেশি মানুষ হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছে। 

বিছার আক্রমনে বহু মানুষ অসুস্থ। শুধু তাই নয়, তিনজনের মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছে। জানা যাচ্ছে, প্রথম ব্যাপক ঝড় এবং আর এরপরেই হওয়া প্রবল বৃষ্টির পরেই জমির নিচ থেকে বেরিয়ে আসছে বড় বড় বিছা। এই পোকা রাস্তা, বাড়ি থেকে বাজার সব জায়গাতে ছড়িয়ে পড়েছে। শুধু তাই নয়, পর্যটন জায়গাগুলিকেও বাদ ছাড়ছে না।

তবে শুধু এই বিছার আতঙ্ক নয়, গ্রামীণ এলাকাতে সাধারণ মানুষের একটা বড় আতঙ্ক সাপ। কারণ ইতিমধ্যে জমা জলে বহু মানুষকে সাপে কেটেছে।
আতঙ্কে কার্যত ঘর থেকে বের হচ্ছেন মানুষ। বিভিন্ন পোকা মারার ওষুধকে ব্যবহার করে বিছের কামড়ের হাত থেকে বাচার চেষ্টা করছেন। যদিও ইতিমধ্যে সে শহরের প্রশাসনের তরফে বিভিন্ন জায়গাতে কীটনাশক ছড়ানো হচ্ছে। বিভিন্ন ধরনের স্প্রে ব্যবহার করা হচ্ছে। তবে স্বাস্থ্য কেন্দ্রগুলির বাড়তি চাপ বেড়েছে। ক্রমশ রোগী আসতেই থাকছে।

ইত্তেফাক/এফএস