বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের রামপালে আলোচিত বিএনপি নেতা খাজা মঈনুউদ্দিন আক্তারকে বোমা মেরে হত্যার ঘটনায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। সোমবার রাতে নিহতের শ্বশুর সাহেব আলী আকুঞ্জী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। রামপাল থানার ওসি শেখ লুত্ফর রহমান জানান, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা খুনের মোটিভ উদঘাটনে কাজ করে যাচ্ছেন। গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার ভরসাপুর বাসস্ট্যান্ডে দুর্বৃত্তদের বোমার আঘাতে নিহত হন রামপাল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উজলকুড় ইউপির সাবেক চেয়ারম্যান খাজা মঈনুউদ্দিন আক্তার।
