শেরপুর প্রতিনিধি
প্রতিভা অন্বেষণ ও নতুন দাবা খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে শেরপুরে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত স্কুল দাবা প্রতিযোগিতায় প্রিয়ন্তি সাহা পিউ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী প্রিয়ন্তি সাত পয়েন্ট পেয়ে এ সাফল্য দেখায়।
প্রিয়ন্তি সাহা গত সোমবার জেলা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মিলনায়তনে শেষ রাউন্ডের খেলায় কালেক্টরেট ইনোভেটিভ স্কুলের তৌফিক ই-ইলাহি রামিনকে পরাজিত করে। এদিকে, সরকারি ভিক্টোরিয়া একাডেমীর ফাহিম ফয়সাল শেষ রাউন্ডে একই বিদ্যালয়ের আবরার জাওয়াদকে হারিয়ে পাঁচ পয়েন্ট নিয়ে রানারআপ হয়েছে।
উল্লেখ্য, জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দাবা উপ-পরিষদের ব্যবস্থাপনায় অনূর্ধ্ব-১৬ বছর বয়সী স্কুল পড়ুয়া ক্ষুদে দাবাড়ুদের দুইদিনের প্রশিক্ষণ শেষে ১০ জনের অংশগ্রহণে এ স্কুল দাবা অনুষ্ঠিত হয়।
