বারো ঘণ্টার পরিবর্তে আট ঘণ্টার শিফট চালু হোক

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০৯

দেশের আমদানি ও রপ্তানি কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশীদার কন্টেইনার ডিপোগুলোতে দিনরাত চব্বিশ ঘণ্টা কাজ চলে। এগুলোর একটি চট্টগ্রামের সীতাকুণ্ডের ঘোড়ামারায় অবস্থিত, অন্যতম বৃহত্তম কেডিএস ডিপোতে চব্বিশ ঘণ্টায় আট ঘণ্টা করে তিন শিফটের পরিবর্তে বারো ঘণ্টা করে দুই শিফট দিয়ে কাজ চালানো হচ্ছে। ডিপোর সহায়ক প্রতিষ্ঠান ফরোয়ার্ড ও সার্ভেয়ারও একই খেলায় মেতেছে। চব্বিশ ঘণ্টা চলমান অনেক ফ্যাক্টরি ও প্রতিষ্ঠান রয়েছে। সেইসব ফ্যাক্টরি ও প্রতিষ্ঠান যদি নিরাপত্তারক্ষী, কর্মকর্তা ও কর্মচারীদের দিয়ে তিন শিফটে কাজ চালাতে পারে, তবে ডিপো কেন পারবে না? আট ঘণ্টার ডিউটি কর্মকর্তা, কর্মচারী ও নিরাপত্তারক্ষীদের মৌলিক অধিকার। তিন শিফট করলে আরো জনবল নিয়োগ দিতে হবে। ফলে কর্মসংস্থান বাড়বে। এতে দেশের ও জনগণের কল্যাণ হবে। পরিশেষে, অবিলম্বে কেডিএসসহ ডিপোগুলোতে তিন শিফট চালু করতে নির্দেশ প্রদানের জন্য সরকারের প্রতি আকুল আবেদন জানাচ্ছি।

কাউছার

ঘোড়ামারা, সীতাকুণ্ড, চট্টগ্রাম