দুধের বিকল্পে ৩ খাবার

আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৬:৪০

দুধের নাম শুনলেই অনেকে নাক ধরে বসে। অত্যন্ত পুষ্টিকর এই পানীয় পানে অনিহা একবারেই কাজের কথা নয়। দুধ পান না করলে শরীরে ক্যালসিয়াম এর অভাব, প্রোটিনের অভাব দেখা দিতে পারে। ফলে শরীরের ক্ষতি হতে পারে। কিন্তু যারা দুধ খেতে চায় না তাদের জন্য এটি ভীষণই বিরক্তিকর এবং কষ্টের কাজ। তাই চলুন খুঁজে দেখি দুধ ব্যতীত অন্য কি আছে যেটি খেলে এই দুধের শক্তির মতোই শক্তি পাওয়া যাবে? 

সবুজ শাক-সবজি

দুধের পরিবর্তে ক্যালসিয়াম এর অভাব পূরণ করতে খেতে পারেন এই পালং শাক
পালং শাক সবাই চিনি। কিন্তু এতে যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে তা হয়তো অনেকেই জানেন না। তাই দুধের পরিবর্তে ক্যালসিয়াম এর অভাব পূরণ করতে খেতে পারেন এই পালং শাক। এছাড়াও বিভিন্ন শাক-সবজি তেও আছে অনেক অনেক ক্যালসিয়াম। 

কাঠবাদাম

ওজন কমাতেও এই বাদাম বিশেষ ভূমিকা রাখে
কাঠবাদামের গুণাবলি আমরা সবাই জানি। ওজন কমাতেও এই বাদাম বিশেষ ভূমিকা রাখে। এতে আছে ক্যালসিয়াম, প্রোটিন, অনেক অনেক বেশি পরিমাণের ভিটামিন। আপনি যদি দুধের পরিবর্তে এই বাদাম খেয়ে থাকেন তাহলে ক্যালসিয়াম এর ঘাটতি কমে যাবে এবং আপনাকে ও দুধ খেতে হবে না কষ্ট করে।

বিভিন্ন রকমের ডাল

ডালে আছে প্রচুর পরিমাণের প্রোটিন, ক্যালসিয়াম, ফাইবার
সে যে ডালই হোক না কেন। ডালে আছে প্রচুর পরিমাণের প্রোটিন, ক্যালসিয়াম, ফাইবার। কেউ যদি ওজন কমাতে ও এই ডাল খেয়ে থাকেন তাহলে চটজলদি কমে যাবে আপনার অতিরিক্ত ওজন। আর এতে ক্যালসিয়াম তো আছেই। ফলে দুধ না খেলেও আপনি ঠিকি কিন্তু আপনার শরীরের প্রয়োজনীয় ক্যালসিয়াম, ভিটামিন পেয়ে যাচ্ছেন।

ইত্তেফাক/এআই