মহামারি করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে ভ্যাকসিনের বিকল্প হয় না। তবে ভ্যাকসিন গ্রহণের ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকতেই হয়, বিশেষ করে যারা আগে থেকেই বিভিন্ন অসুখ বিসুখে ভুগছেন। চলুন তাহলে জেনে নেই ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের ভ্যাকসিন পরবর্তী সময়ে কি কি করনীয়-
খাবার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই খাবার খাওয়ার ক্ষেত্রে সঠিক এবং পুষ্টিমানে ভালো এমন খাবার গ্রহণ করতে হবে। এমন খাবার গ্রহণ করতে হবে যা শরীরে শক্তি বাড়িয়ে শরীরকে রাখবে সুস্থ। প্রতিষেধক নেওয়ার পর প্রোটিনের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। প্রোটিন খাবার হল, মাছ, দুধ, ডিম ইত্যাদি। প্রতিষেধক নেওয়ার পরপর দুই/তিন দিন মুরগির মাংস খেতে হবে। আর সবজি তো আছেই।
হলুদে আছে কার্ক্যুমিন। যা প্রতিষেধক নেওয়ার পর শরীরে ভালো কাজ করে। হলুদ যে কতটা উপকারী তা আমরা সবাই জানি। এই সময় এক দিন পর পর রাতে দুধের সঙ্গে হলুদ মিশিয়ে খেতে পারেন। এতে করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।
প্রতিষেধক নেওয়ার পর শরীরে এমনিতেই প্রতিক্রিয়া দেখা দিবে। এক্ষেত্রে আপনি যদি ধূমপান করেন তাহলে এর প্রতিক্রিয়া অনেকটা বেড়ে যাবে। তাই প্রতিষেধক নেওয়ার পর কিছু দিন ধূমপান এবং মদ্য পান থেকে বিরত রাখুন নিজেকে।
করোনা টিকা নেওয়ার আগে অবশ্যই কিছু না কিছু খেয়ে নিবেন। চিকিৎসকরা বলেছেন, যারা ডায়াবেটিস এর রোগী তারা টিকা নেওয়ার আগে কিছু হলেও খেয়ে আসতে। না হলে টিকা নেওয়ার পর শরীর কিছুটা দুর্বল হয়ে যাবে।
