ভাণ্ডারিয়ায় দুস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে কম্বল বিতরণ

আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ২১:৩০

জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়োর হোসেন মঞ্জু এমপির প্রতিষ্ঠিত বেসরকারি সামাজিক উন্নয়নমূলক দুঃস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় পর্যায়ক্রমে অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। গত শনিবার সকালে উপজেলার ২ নম্বর নদমূলা শিয়ালকাঠী সাইক্লোন সেল্টারে ,দুপুরে উপজেলার ৩ নম্বর তেলিখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এবং সন্ধ্যায় ৪ নম্বর ইকড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কম্বল বিতরণ করা হয়।

এসব স্থানে কম্বল বিতরণকালে আনোয়োর হোসেন মঞ্জু এমপির পক্ষে উপস্থিত ছিলেন তার ব্যক্তিগত কর্মকর্তা মেজবা উদ্দিন। এছাড়াও জাতীয় পার্টি-জেপির উপজেলা যুগ্ম আহবায়ক ও নদমুলা ইউপি চেয়ারম্যান মো. মেজবা উদ্দিন আরিফ জোমাদ্দার, জাতীয় পার্টি-জেপির উপজেলা যুগ্ম-আহ্বায়ক ও পিরোজপুর জেলা পরিষদ সদস্য আব্দুল হাই হাওলাদার, তেলিখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. বাহা উদ্দিন বাদল তালুকদার, জাতীয় পার্টি-জেপির উপজেলা যুগ্ম-আহ্বায়ক মো. শাহজাহান তালুকদার, শাহ আলম হাওলাদার, ইকড়ি ইউনিয়ন জেপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. মজিবুর রহমান, নদমুলা ইউনিয়ন যুবসংহতির সভাপতি মো, নজরুল ইসলাম, ইকড়ি ইউনিয়ন যুবসংহতির সভাপতি মো. হাসান জোমাদ্দার, ইউপি সচিব মো. জিয়াউল হাসানসহ প্রবীণ ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈকিত, সামাজিক সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এসব স্থানে বিতরণ কাজে সহায়তা করেন সংস্থার পক্ষে আতিকুজ্জামান খোকন, কাজী আতাহার হোসেন এবং মো. কবির হোসেন প্রমুখ।

ইত্তেফাক/জেডএইচডি