কুয়াশার তীব্রতা কমে আসায় পুনরায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
আজ বুধবার (২৪ নভেম্বর) সকাল ৮টা ৪৫মিনিটের দিকে এই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে এমন তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মো. মহিউদ্দীন রাসেল।
এর আগে, সকাল ৬টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ। ফলে যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে কয়েকটি ফেরি। পাশাপাশি ভোগান্তি সৃষ্টি হয় রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে। ফেরি পারের অপেক্ষায় থাকে ৬ শতাধিক যানবাহন।
