জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়োর হোসেন মঞ্জু এম.পি এর প্রতিষ্ঠিত বেসরকারি সামাজিক উন্নয়ন মূলক দুঃস্থ কল্যাণ সংস্থা(ডি.কে.এস) এর উদ্যোগে বৃহস্পতিবার পিরোজপুরের ইন্দুরকানী এবং ভান্ডারিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রতি বছরের ন্যায় এ বছর ও পর্যায়ক্রমে সুবিধাবঞ্চীত, অসহায় দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
বৃহস্পতিবার বিকালে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ২ নম্বর পত্তাশী ইউনিয়ন এবং দুপুরে ৩ নম্বর বালিপাড়া ও সকালে ১ নম্বর পাড়েরহাট ইউনিয়নে পৃথকভাবে বিতরণ করা হয়। ২ নম্বর পত্তাশী ইউনিয়ন জাতীয় পার্টি-জেপির ইউনিয়ন প্রধান কার্যালয় প্রাঙ্গণে বিতরণ করেন জাতীয় পার্টি-জেপির ইন্দুরকানী উপজেলা সাধারণ সম্পাদক এবং ঐ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো.শাহীন হাওলাদার।
৩ নম্বর বালিপাড়ায় বিতরণ করেন ঐ ইউনিয়নের চেয়ারম্যান মো. কবির হোসেন বয়াতি এবং ১ নম্বর পাড়েরহাট ইউনিয়নে বিতরণ করেন ঐ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. কামরুজ্জামান তালুকদার শাওন। পৃথক ভাবে এসকল স্থানে বিতরণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়োর হোসেন মঞ্জু এমপি এর পক্ষে তার ব্যক্তিগত কর্মকর্তা মেজবা উদ্দিন, জাতীয় পার্টি-জেপির ইন্দুরকানী উপজেলা সহ সভাপতি মো. রুহুল আমীন,সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান রানা, জাতীয় পার্টি-জেপির মহিলা পার্টির উপজেলা সভানেত্রী রাজীয়া সুলতানা রানী,ছাত্রসমাজের উপজেলা সভাপতি আক্তারুজ্জামান ও কলেজ ছাত্রসমাজের মো. তাজুল ইাসলাম প্রমুখ।
ইত্তেফাক/এনঅ
