রাজধানীর খিলতের পুড়াতলী বাজার থেকে সোমবার রাতে ৭৫ কেজি গাঁজাসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-২। এসময় গাঁজা পরিবহনে ব্যবহূত মিনি পিক-আপ গাড়িটি আটক করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, হুমায়ন (৪৫), শহীদুল ইসলাম (৩৫) ও জামাল হোসেন ওরফে শাহ আলম (৩৬)।
র্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি মোহাম্মদ সাইফুল মালিক জানান, গোয়েন্দা তথ্য পাওয়া যায়, কয়েকজন মাদক ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজার বড় একটি চালান নিয়ে পুড়াতলীর একটি গ্যারেজের সামনে আসবে। এ তথ্যে ভিত্তিতে গ্যারেজের সামনের রাসত্মায় চেকপোস্ট বসায় র্যাব-২। রাতে সন্দেহভাজন মিনি পিকআপটি আসলে থামার সঙ্কেত দেয়া হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পিকআপ থামিয়েই তিন ব্যক্তি দৌড়ে পালাতে থাকে। এ সময় ধাওয়া করে তাদেরকে আটক করা হয়। তলস্নাশি করে পিকআপের পেছনে লোহার পাতের নিচে থেকে স্কচট্যাপ দিয়ে মোড়ানো ৩০টি প্যাকেটে ৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
