মোটরবাইক দুর্ঘটনায় শেন ওয়ার্ন

আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ১১:৫৩

দুর্ঘটনার কবলে পড়েছেন অস্ট্রেলিয়ার কিংবদ্বন্তী স্পিনার শেন ওয়ার্ন। ছেলে জ্যাকসনকে নিয়ে মোটরবাইক চালানোর সময় দুর্ঘটনায় পড়েন তিনি। মোড় ঘুরতে গিয়ে প্রায় ১৫ মিটার দূরে ছিটকে পড়েন। এতে কোমর আর পায়ে বেশ ব্যথা পেয়েছেন ওয়ার্ন।

অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ৫২ বছর বয়সী ওয়ার্নের আঘাত মারাত্মক কিছু নয়। এমনকি তিনি কারও সাহায্য ছাড়াই হাসপাতালে গিয়েছিলেন। তার প্রথমে মনে হয়েছিল, কোমর ও পায়ের হাড় ভাঙছে। কিন্তু হাসপাতালে গিয়ে দেখেন আঘাত গুরুত্বর কিছু নয়।

পরে সংবাদমাধ্যমকে শেন ওয়ার্ন বলেন, সারা শরীরে প্রচণ্ড ব্যথা থাকলেও ভালো আছেন। তেমন সমস্যা হয়নি, কেবল বেশ কয়েক জায়গায় কেটে গেছে। এতটুকুই।

ইত্তেফাক/টিএ