তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় স্বামী-স্ত্রী সদস্য নির্বাচিত হয়েছেন।
এর মধ্যে উপজেলার বেলকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড থেকে গোলজার হোসেন সাধারণ সদস্য পদে নির্বাচিত হন। একই উপজেলার দহবন্দ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড থেকে সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হন তার দ্বিতীয় স্ত্রী সাহিদা বেগম।
নবনির্বাচিত ইউপি সদস্য গোলজার হোসেন জানান, ১৭ বছর আগে তিনি সাহিদা বেগমকে দ্বিতীয় বিয়ে করেন। তখন থেকে সাহিদা দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারি গ্রামে তার বাবার বাড়িতেই ছিলেন। তিনি সেখানকার ভোটার।
তিনি আরও বলেন, সব সময় মানুষের পাশে থাকার কারণে দুই ইউনিয়নবাসীর কাছে তারা জনপ্রিয় ছিলেন। এজন্য তারা দুজনই নির্বাচিত হয়েছেন।

দ্বিতীয়বারের মতো মেট্রোরেল চলতে দেখলো রাজধানীবাসী