আগামীকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বেনাপোল চেকপোস্টের নো-ম্যান্স ল্যান্ডে বঙ্গবন্ধু শেখ মুজিব একুশে মঞ্চে বসবে দু বাংলার ভাষা প্রেমী মানুষের মিলন মেলা।
সীমান্তের জিরো পয়েন্টে দু-বাংলার ভাষা প্রেমী মানুষদের মিলন মেলা উপলক্ষে যৌথভাবে নির্মাণ করা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব একুশে মঞ্চ। এবারের দু-বাংলার মিলন মেলার আয়োজন করছে দুই বাংলার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন পরিষদ।
একুশের সকাল সাড়ে ৯টায় অস্থায়ী এ শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন দু-বাংলার আমন্ত্রিত মন্ত্রী, এমপি, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা, কবি, সাহিত্যক, লেখক এবং দু-বাংলার ভাষা প্রেমী মানুষ।
আরো পড়ুন : মাত্র ২৪ রানে অলআউট!
প্রতি বছরের ন্যায় এবারও বেনাপোল চেকপোস্টের জিরো পয়েন্টে বসছে ২ বাংলার ভাষা প্রেমী মানুষের মিলন মেলা। তবে এবার অনুষ্ঠানটি হচ্ছে ভিন্ন আঙিকে। গত বছরের ন্যায় এবারও অনুষ্ঠান হবে একই মঞ্চে। বঙ্গবন্ধু শেখ মুজিব একুশে মঞ্চে মিলন মেলা বসবে ভাষা প্রেমী মানুষের। মিলন মেলাকে ঘিরে দু-বাংলার নো-ম্যান্সল্যান্ডকে সাজানো হচ্ছে বর্ণিল সাজে। মঞ্চে থাকবে দু-বাংলার মন্ত্রী, এমপি, কবি, সাহিত্যক আর নামী-দামী গুণীজন। বিনিময় হবে দু-বাংলার মানুষের সেচ্ছায় রক্তদান কর্মসূচি।
যশোর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এমপি ও ভারতের বনগা পৌর মেয়র শংকর আড্ডো ডাকু রক্তদান কর্মসূচিতে অংশ গ্রহণ করবেন।
‘আমার প্রতিরোধ আমার সংগ্রাম, আমার স্বাধীনতা আমার অধিকার, আমার ৫২ আমার বর্নমালা’ এ স্লোগান দিয়ে শুরু হবে দু-বাংলার একুশ উদযাপন।
ইত্তেফাক/ইউবি
