ভিক্ষার টাকা তুলতে গিয়ে প্রাণ গেল ভিক্ষুকের

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:১২

ঝিনাইদহ সদর উপজেলার খড়িখালী নামক স্থানে ট্রাকচাপায় লিয়াকত আলী (৫০) নামে এক ভিক্ষুক নিহত হয়েছে। বুধবার সকালে খড়িখালীর ইয়াফাত ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। ইয়াছিন মণ্ডল সদর উপজেলার নৃসিংহপুর গ্রামের বিশারত মণ্ডলের ছেলে।

 

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস জানান, ফিলিং স্টেশনে ভিক্ষা করছিলেন লিয়াকত আলি।  ঝিনাইদহগামী গ্যাসবাহী কন্টেইনারের হেলপার তাকে ভিক্ষা দেয়। টাকা হাত থেকে পড়ে গেলে লিয়াকত আলী তা তুলতে যান। এ সময় কন্টেইনারের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরো পড়ুন : যুবরাজকে জড়িয়ে ধরলেন মোদি

এ ঘটনায়  কন্টেইনার ও চালক বাবু মিয়াকে আটক করেছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

ইত্তেফাক/ইউবি