চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানার ডিসি রোডের মিয়ার বাপের মসজিদের পাশের ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম ফায়ার সার্ভিস।
সূত্র জানায়, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজ করছে। তবে আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের বিষয় জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
