সাতক্ষীরার তালায় গ্রেপ্তারের পর পুলিশের হ্যান্ডকাপ পরা অবস্থায় পালিয়ে গেছে শহিদুর রহমান ডাবা নামের এক ডাকাত। মঙ্গলবার গভীর রাতে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার সময় তালা উপজেলার জেঠুয়া বাজারে এ ঘটনা ঘটে। শহিদুর রহমান তালা উপজেলার মাগুরা ইউনিয়নের ধুলন্ডা গ্রামের আমজাদ গাজীর ছেলে।
তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল জানান, তালা থানার উপ-পরিদর্শক (এসআই) মদন মোহন অধিকারীর নেতৃত্বে পুলিশ বিভিন্ন মামলার আসামি ডাকাত শহিদুর রহমানকে গ্রেপ্তার করে। তাকে থানায় নিয়ে আসার পথে জেঠুয়া বাজার থেকে সে হ্যান্ডকাপসহ পালিয়ে যায়। তাকে ধরতে অভিযান চলছে বলে জানান ওসি।
আরও পড়ুন: প্রয়োজনে বিশ্বকাপে পাকিস্তান-ভারত ম্যাচ বয়কট: বিসিসিআই
ইত্তেফাক/কেকে
