বগুড়ার ধুনটে উপজেলায় যৌতুক মামলায় দুই বছরের সাজার আদেশ প্রাপ্ত পলাতক আসামি জাহাঙ্গীর আলমকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। জাহাঙ্গীর আলম উপজেলার ছোট চিকাশি গ্রামের আব্দুল আজিজের ছেলে। বুধবার দুপুরের দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ২০১৭ সালের ৩ জানুয়ারি জামালপুর জেলা আদালতে যৌতুক নিরোধ আইনে একটি মামলা দায়ের হয়।’
ওই মামলায় বিচারক ২০১৮ সালের ২৩ ডিসেম্বর জাহাঙ্গীর আলমের দুই বছরের সাজার আদেশ দেন। মামলার রায় ঘোষণার পর পলাতক থাকায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
আরও পড়ুন: পুতিনের জনপ্রিয়তায় ধস, ভাষণ দিবেন আজ
আদালতের গ্রেপ্তারি পরোয়ানামূলে মঙ্গলবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ইত্তেফাক/কেকে
