অনুষ্ঠিত হয়ে গেলো জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের ২৯তম ব্যাচের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২১-২২ সেশনের নির্বাচন। গত বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে পরদিন শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেল ৩ টা পর্যন্ত। এ বছর অনলাইন মাধ্যমের পাশাপাশি সশরীরেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে অ্যাসোসিয়েশনের পাঁচ শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। তাদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসবে নির্বাচিত হন দর্শন বিভাগের সাদাত হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন গণিত বিভাগে আল মামুন। এছাড়াও সদ্য নির্বাচিত কমিটির সহ-সভাপতি পদে বোরহান উদ্দিন ও মো. হাসান ইমাম, যুগ্ম-সম্পাদক পদে মো. সামিউল আনাম সামি, মো. বাছির ও মো. রেজওয়ান আহমেদ রাজন এবং সাংগঠনিক সম্পাদক পদে অনন্যা জুলফিকার শাওলী নির্বাচিত হন।
১৭ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক ছাড়াও রয়েছেন সাইফুল ইসলাম (কোষাধ্যক্ষ), মো. মাহবুবুল ইসলাম (সহ-কোষাধ্যক্ষ), মির্জা সাইফুর রহমান মিশু (দপ্তর সম্পাদক), মোহাম্মদ সোহেল মাহমুদ (সহ-দপ্তর সম্পাদক), মো. ফয়জুল ইসলাম ফয়েজ (প্রচার ও প্রকাশনা সম্পাদক), উজ্জল কুমার সাহা (সাহিত্য সম্পাদক), তারেক মুহম্মদ মুনিম তানিম (আন্তর্জতিক বিষয়ক সম্পাদক), সুমন সাহা (সাংস্কৃতিক সম্পাদক), মৈত্রী তালুকদার (সহ-সাংস্কৃতিক সম্পাদক), মো. মাহামুদুল হক মনা (ক্রীড়া সম্পাদক), মোস্তাফিজুর রহমান রাহাদ (সমাজ কল্যাণ সম্পাদক), এস্তানুল কবির রাসেল (সদস্য) ও এস এম নুরুজ্জামান (সদস্য)।
