যে ভাষাটা মা শেখাল
ভাইরা গিয়ে পথ দেখাল,
এই ধরাতে আর কি আছে এমন দামি ভাষা
বল না তোরা, বল না।
যে ভাষাতে পাখিরা গায়
শুনলে সবার হূদয় জুড়ায়,
এই ধরাতে আর কি আছে এমন মধুর ভাষা
বল না তোরা, বল না।
যে ভাষাতে স্বপ্ন বোনা
দিন যাপনের গল্প গোনা,
এই ধরাতে আর কি আছে এমন খাঁটি ভাষা
বল না তোরা, বল না।
যে ভাষাতে মাটির ঘ্রাণ
মাটির লোকের কোটি প্রাণ,
এই ধরাতে আর কি আছে এমন শুদ্ধ ভাষা
বল না তোরা, বল না।
