প্রধান শিক্ষকের অবহেলায় পরীক্ষা দিতে পারেনি তিন শিক্ষার্থী

আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ২২:৩৮

কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রধান শিক্ষকের অবহেলায় চলতি পিইসিই পরীক্ষা দিতে পারেনি তিন শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের চন্দ্রখানা গ্রামে।

তিন শিক্ষার্থী হলো, সরকার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের রিয়াজুল ইসলাম পলাশ, কুমারী সিমু রানী, কুমারী পল্লবী রানী।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, রবিবার সকালে উপজেলার ৬ টি কেন্দ্রে পিইসিই এবং ইবতেদায়ী পরীক্ষা শুরু হয়। এবারের পিইসিইতে তিন হাজার ৫৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২০৪ জন অনুপস্থিত। ইবতেদায়ীতে ৪৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৮২ জন অনুপস্থিত।

সরেজমিনে দুপুর ১২ টায় চন্দ্রখানা সরকার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে বিদ্যালয়টি বন্ধ পাওয়া যায়।

রিয়াজুল ইসলাম পলাশের মা পলি বেগম অভিযোগ করেন , বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাম না পাঠানোয় পলাশ পরীক্ষা দিতে পারেনি।

প্রধান শিক্ষক আফরোজা আক্তার প্রিয়া দাবি করেন, শিক্ষার্থীরা দুর্বল থাকায় একং অভিভাবকের কথায় ওই তিন পরীক্ষার্থীর নাম পাঠানো হয়নি। তাই তারা পরীক্ষা দিতে পারেনি। 

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার অধিকারী জানান, যারা পরীক্ষা দিতে পারেনি তাদের জন্য সংশ্লিষ্ট প্রধান শিক্ষকই দায়ী।

ইত্তেফাক/নূহু