পাবিপ্রবি রোভার স্কাউটের বিশেষ অনুষ্ঠান

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১৪:৫৭

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) রোভার স্কাউটস গ্রুপের সদস্যের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেলো বিশেষ অনুষ্ঠান। বুধবার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন পাবনা জেলা রোভার স্কাউটসের কমিশনার মো. আশরাফ আলী, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটস গ্রুপের আর. এস. এল. প্রফেসর ড. হাবিবুল্লাহ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটস গ্রুপের সম্পাদক ড. জিন্নাত রেহানা, অতিথি সিনিয়র রোভারমেট পাবনা জেলা রোভার মো. জিসান, পাবিপ্রবি সিনিয়র রোভারমেট মো. ওহিদুল ইসলাম ও সিনিয়র রোভার নাজমুল ইসলাম আবির প্রমুখ। 

অনুষ্ঠানে কাজের স্বীকৃতি স্বরূপ পাবিপ্রবি রোভার মো. রাকিব হোসেনকে শিক্ষকতা ব্যাজ ও পাবিপ্রবি রোভার মো. ওবায়দুল হককে টিকাদান কর্মসূচি ব্যাজ পরিয়ে দেন পাবনা জেলা রোভার স্কাউটের কমিশনার মো. আশরাফ আলী।

অনুষ্ঠানের শেষে পাবিপ্রবি রোভার স্কাউটস গ্রুপের সম্পাদক ড. জিন্নাত রেহানা ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন।

এ সময় রোভার স্কাউটস সদস্যদের বিভিন্ন দক্ষতা অর্জনের জন্য মেট কোর্স ও ব্যবহারিক ক্রু মিটিংয়ের পরিকল্পনা নেওয়া হয়।

ইত্তেফাক/এএএম