বিয়ে বাড়িতে গান বাজানো নিয়ে সংঘর্ষ

আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৪:৩২

ঝিনাইদহের শৈলকুপায় বিয়ে বাড়িতে সাউন্ড বক্সে গান বাজানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার ভগবাননগর গ্রামে এ ঘটনা ঘটে।

শৈলকুপা থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে ওই গ্রামের শাকিল হোসেনের বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানো নিয়ে প্রতিবেশী ফিরোজ হোসেনের সঙ্গে কথা কাটাকাটি হয়। এর জের ধরে শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে  জড়িয়ে পড়ে। এতে নারীসহ ১৫ জন।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে থানায় কোনো পক্ষই মামলা দেয়নি।

ইত্তেফাক/ইউবি