ইঁদুরের ফাঁদে কৃষকের মৃত্যু

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৯

চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা

চিতলমারীতে ইঁদুর মারার জন্য তৈরি বিদ্যুতের তারের ফাঁদে জড়িয়ে মাহাবুব খান নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার কলাতলা ইউনিয়নের ডোবাতলা উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে কলাতলা ইউপি চেয়ারম্যান সিকদার মতিয়ার রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় মাহাবুব বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে নামে। অনেক খোঁজাখুঁজির পর তাকে মাঠে মৃত পড়ে থাকতে দেখে লোকজন পুলিশে খবর দেয়। ইঁদুর মারতে ধান ক্ষেতে পেতে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে মাহাবুবের মৃত্যু হয়।