৩ লাখে বিক্রি হলো ৩৭ কেজি ওজনের এই মাছ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৯:৫৬

কক্সবাজারের কুতুবদিয়ার কৈয়ারবিল এলাকার এক জেলের জালে ৩৭ কেজি ওজনের একটি বিশাল পোয়া মাছ ধরা পড়ে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে। বুধবার (১৫ ডিসেম্বর) বিকেলে মাছটি বিক্রি হয়েছে সাড়ে ৩ লাখ টাকায়। জানা গেছে, বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে মাছটি ধরা পড়েছিল। 

ট্রলারের মালিক আবু ছৈয়দ জানান, মঙ্গলবার ভোরে কৈয়ারবিল থেকে জেলেরা প্রতিদিনের মতো সাগরে মাছ শিকারে যান। জাল ফেলার দীর্ঘ সময়ের পর বিকেলে একটি বড় লাল পোয়া মাছ পাওয়া যায়। মাছটির ওজন ৩৭ কেজি। রাতে কৈয়ারবিল সমিতির রোডে মাছটি আনা হলে দেখতে ভিড় করে উৎসুক মানুষ। পরে বুধবার বিকেলে মাছটি ৩ লাখ টাকায় বিক্রি করা হয়।

কুতুবদিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল আমিন বলেন, এই ধরনের পোয়া মাছ সহজে পাওয়া যায় না। এ মাছ সাগরের গভীরে থাকে, ভাগ্যক্রমে জেলেদের জালে ধরা পড়ে। তবে চলতি সপ্তাহে আরও কয়েকটি বড় মাছ জেলেদের জালে ধরা পড়েছে।

ইত্তেফাক/এসএ