গাজীপুর-১ আসন

স্থানীয় অস্থানীয় বিভেদে উত্তপ্ত আওয়ামী লীগের রাজনীতি

আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ০০:১৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক নেশাখোর যুবক নেশার টাকা না দেওয়ায় মা ও দুই ভাই-বোনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে বলে জানা গেছে। গতকাল রবিবার সকালে উপজেলার গঙ্গানগর এলাকায় এ ঘটনা ঘটে।

গঙ্গানগর এলাকার মাকসুদা বেগম জানান, তার ছেলে সাহাবুদ্দিন দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদক সেবন করে আসছে। ইয়াবার টাকা না পেয়ে সাহাবুদ্দিন প্রায় সময়ই তার পরিবারের লোকজনদের নির্যাতন করত। সকাল সাড়ে নয়টার দিকে তার ছেলে সাহাবুদ্দিন নেশা করার জন্য বড় ছেলে সাহেদের কাছে টাকা চায়। টাকা না দেওয়ায় সে ক্ষিপ্ত হয়ে বড় ভাই সাহেদের মাথায় আঘাত করে এবং বোন সোনিয়াকে বঁটি দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় মা মাকসুদা বেগম বাধা দিলে তাকেও পিটিয়ে জখম করে সে। পরে এলাকাবাসী গুরুতর আহত সোনিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান মনির বলেন, এ ধরনের অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।