ভারতে প্রতি ২৫ মিনিটে আত্মহত্যা করছেন একজন গৃহবধূ

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১৭:৫৬

প্রতিদিন গড়ে ৬১ জন ভারতীয় গৃহবধূ আত্মহত্যা করছেন। মিনিটের হিসেবে, প্রতি ২৫ মিনিটে একজন প্রাণ দিচ্ছে্ন। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ব্রিটিশ গণমাধ্যম বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ভারত সরকারের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (এনসিআরবি) হিসেবে দেখা গেছে, দেশটিতে ২০২০ সালে ২২ হাজার ৩৭২ জন গৃহবধূ আত্মহত্যা করেছেন। ভারতে মোট আত্মহত্যার ১৪ দশমিক ছয় শতাংশই এরা।

১৯৯৭ সাল থেকে ভারতে আত্মহত্যাকারীদের তালিকা সংরক্ষণ করছে এনসিআরবি। প্রতি বছরেই গৃহবধূদের আত্মহত্যার সংখ্যা ছিল ২০ হাজারের বেশি। ২০০৯ সালে বছরওয়ারি এই সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছিল।

ইত্তেফাক/এসএ