স্বেচ্ছাসেবী সংগঠন ‘নারীর কথা’-এর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ শুরু হবে তিন দিনব্যাপী বাংলা ভাষাকে নিয়ে এক ব্যতিক্রমী উত্সব ‘ভালোবাসি বাংলা’। হাজারীবাগে ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ার এন্ড টেকনোলজিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ঢাকা-১০ আসনের সাংসদ ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বিশেষ অতিথি থাকবেন ম্যাটাডোর গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মোঃ জাহাঙ্গীর আলম। আরো উপস্থিত থাকবেন লেদার ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির পরিচালক অধ্যাপক ডঃ সৈয়দ মোঃ শামছুদ্দিন। অনুষ্ঠানসূচিতে রয়েছে শহীদ মিনারে ফুল দিয়ে উদ্বোধন, জাতীয় সংগীত, একুশের গান, আবৃত্তি প্রতিযোগিতা, বাংলাভাষা কেন্দ্রিক প্রতিযোগিতামূলক খেলা, আলোচনা অনুষ্ঠান, ভাষার গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। -প্রেস বিজ্ঞপ্তি
