স্ত্রীকে শিক্ষা দিতে শাশুড়ির সঙ্গে যা করলেন স্বামী

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৪:০৮

প্রতারণা করেছে স্ত্রী। তাই তাকে শিক্ষা দিতে গিয়ে স্বামী যা করলেন তা এককথায় ভয়ঙ্কর। বউকে 'শিক্ষা' দিতে শাশুড়ির সঙ্গে 'ঘনিষ্ঠ সম্পর্কে' জড়ালেন স্বামী। আর তারপর গোটা ঘটনার খোলসা করলেন সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনা সামনে আসতেই স্তম্ভিত হয়ে গিয়েছে সবাই।

ভারতীয় গণমাধ্যম জি নিউজের এক প্রতিবেদনে জানা যায়, রেডিট নামক সোশ্যাল মিডিয়ায় জনৈক ইউজার নিজের নিজের 'সিক্রেটস' বা গোপন কথা সবার সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য আহ্বান জানান। নিজেদের যৌন জীবনের এমন কিছু কথা, যার জন্য কিনা অনুতাপ হয়েছে পরবর্তী, সেইসব সিক্রেটস-ই এবার সবার মাঝে প্রকাশ করতে বলেন ওই ইউজার। এরপর অনেকেই অনেক 'শকিং' কার্যকলাপের অভিজ্ঞতা শেয়ার করেন। কিন্তু একজন কার্যত হাটে হাঁড়ি ভেঙে দেন!


তিনি লেখেন, "আমি ধরতে পারি যে আমার স্ত্রী আমাকে ঠকাচ্ছে। আর তারপরই ঠিক করি যে স্ত্রীকে উচিত শিক্ষা দিতে হবে। আর তাই  শাশুড়ির সঙ্গে মেলামেশা বাড়িয়ে দিই। তারপর অল্প কিছুদিনের মধ্যেই আমরা একে অপরের কাছাকাছি চলে আসি। আমাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। বহুবার বিভিন্ন বিষয়ে অন্তরঙ্গ সম্পর্কও হয় আমাদের মধ্যে।" 

স্বাভাবিকভাবেই এই 'সিক্রেটস' পড়া বা জানার পর সবাই হতভম্ব হয়ে যায়। তবে শুধু এই ইউজারই নন, আরও অনেকেই অনেক অদ্ভুতূড়ে কাণ্ডকারখানা ও অভিজ্ঞতার কথা লিখেছেন।

ইত্তেফাক/ইআ