জীবনানন্দ পুরস্কার পেলেন জুয়েল মাজহার ও আবদুল মান্নান সরকার

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২১

জীবনানন্দ পুরস্কার ২০১৯ পেলেন কবিতায় জুয়েল মাজহার ও কথাসাহিত্যে আবদুল মান্নান সরকার। ‘ধানসিঁড়ি সাহিত্য সৈকত ও দুর্বা’র যৌথ উদ্যোগে প্রবর্তিত এই পুরস্কার গত সোমবার কবি জীবনানন্দ দাশের জন্মদিনে ঘোষণা করা হয়। পুরস্কারের অর্থমূল্য দশ হাজার টাকা ও সম্মাননাপত্র জীবনানন্দের প্রয়াণদিবস আগামী ২২ অক্টোবর বরিশালে আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে। কবি জুয়েল মাজহার ১৯৬২ সালে নেত্রকোনার কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন। তার পেশা সাংবাদিকতা। তার কাব্যগ্রন্থ: দর্জি ঘরে একরাত, মেগাস্থিনিসের হাসি, দিওয়ানা জিকির। কথাসাহিত্যিক আব্দুল মান্নান সরকারের জন্ম ১৯৫২ সালে পাবনার বেড়া উপজেলায়। পেশা অধ্যাপনা।  —প্রেস বিজ্ঞপ্তি