শরীরের বাড়তি মেদ নিয়ে চিন্তিত অনেকেই চট করে কষে নেন কঠিন ডায়েটের ছক। নানা রকম ফাস্টিং কিংবা গালভরা সব ডায়েটের ছকে নিজেকে বেঁধে ফেলে বাড়তি ওজনের কবল থেকে বেরিয়ে আসবার চিন্তায় থাকেন অনেকে।
তবে রোজকার অভ্যস্ত পেট কিন্তু তাতে সঙ্গ দিতে চায়না একদমই। নানা অজুহাতে খুঁজতে থাকে 'চিটমিলে'র বাহানা। ফলশ্রুতিতে মেদ ঝরানো আর হয়ে ওঠে না। অনেকেই এতে হতাশ হয়ে যান। তবে হতাশ না হয়ে জানুন কিছু সহজ উপায়:
ডায়েটে রাখুন প্রচুর স্যুপ। স্যুপ আপনার শরীরে পুষ্টি ঘাটতি হতে দিবেনা সেইসাথে পেটও ভরে থাকবে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এতে আপনার ওজন ও বাড়বে না।
স্যুপ তো খেলেন, তবুও খিদে পাচ্ছে? এবারে মনোযোগ দিন সালাদে। ইউটিউব ঘেঁটে শিখে নিন নানা রকম সালাদ তৈরির কায়দাকানুন। প্রতিবেলায় নানা রকম সালাদ তৈরি করে খেয়ে নিন। নতুনত্বে আপনার যেমন খাবার আগ্রহও তৈরি হবে সালাদ সেই সাথে পেটও ভরা থাকবে। আর স্বাস্থ্যকর ফল-সবজির মিশ্রণে মেদও ঝরবে দ্রুত।
ডায়েটে আমরা নানারকম চা-কফি খেয়ে থাকি। তবে স্বাদ বাড়াতে ভুলেও চট করে এতে চিনি মিশিয়ে ফেলবেন না। চিনি তো এমনিতেই আপনার ওজন বাড়ায় সেই সাথে খিদের প্রবণতাকেও জাগিয়ে তোলে।
এবারে চলে আসি সবচেয়ে সহজ সমাধান। খিদের হাত থেকে বাঁচতে ঘুমিয়ে পরুন। এটিই সবচেয়ে সহজ সমাধান। ডায়েট রুটিন ঠিক করার আগে জীবনযাপনের রুটিন সেট করে নিন। সারা রাত জেগে ডায়েটে নেটফ্লিক্স এন্ড চিল করতে চাইলে পেটও তার চিল তো চাইবেই। তাই অবশ্যই পর্যাপ্ত সময় ঘুমিয়ে শান্ত রাখুন খিদে। ঘুম কম হলে শারীরিক অস্বস্তি তৈরি করে খিদে। তাই সঠিক সময় ঘুম আপনার ডায়েট ফলো করতে আপনাকে সাহায্য করবে।
