রাস্তার কুকুরদের খাওয়ানোয় ‘৮ লাখ রুপি’ জরিমানা

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৩:০৫

রাস্তার কুকুরদের আমরা অনেকেই খাওয়াই, পোষ মানাই। কিন্তু এর জন্য শাস্তি দেওয়ার ঘটনা অবাক করার মতোই। তেমনই এক ঘটনা ঘটলো ভারতের নভি মুম্বাইয়ে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়, রাস্তার কুকুরকে খাবার খাওয়ানোর অপরাধে এক নারীর জরিমানা গুনতে হয়েছে ৮ লাখ রুপি। আবাসিক একালার চত্বরে রাস্তার কুকুর ডেকে আনায় এই জরিমানা গুনতে হলো ওই নারীকে।

লীলা বর্মা নামে আবাসনের এক বাসিন্দা অভিযোগ করে বলেন, আবাসনের ভিতরে কুকুর ঘুরে বেড়ায়। সেই কুকুরগুলিকে আবাসনের অনেক বাসিন্দাই খেতে দেন। তাদের খেতে দেওয়ার বিষয়টি অনেক দিন ধরেই লক্ষ করছিলেন আবাসনের নিরাপত্তারক্ষী। কারা কুকুরগুলিকে খেতে দিচ্ছে, তাদের নামও নথিভুক্ত করে রেখেছিলেন। তারপর সেই নামগুলো ম্যানেজমেন্ট কমিটির হাতে তুলে দেন তিনি। তারপরই জরিমানা করা হয় ওই ব্যক্তিদের।

ইত্তেফাক/টিআর