কুমিল্লার একটি আদালতে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও টকশো উপস্থাপক মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে মামলা হয়েছে।
রবিবার (১৯ ডিসেম্বর) কুমিল্লার আমলি আদালত-১ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামের আদালতে এ মামলাটি করেন কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আতিকুল ইসলাম। আদালত মামলাটি আমলে নিয়ে পরে সিদ্ধান্ত দিবেন বলে জানিয়েছেন।
মামলার বাদী অ্যাডভোকেট মো. আতিকুল ইসলাম সাংবাদিকদের জানান, সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন কথা বলে জিয়া পরিবারকে দেশের মানুষের কাছে হেয় করেছেন। তাই ডা. মুরাদ হাসান ও টকশো উপস্থাপক মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে মামলাটি করেছি।

ব্রাহ্মণবাড়িয়ায় জোড়া খুন: ২ মনোনয়ন প্রত্যাশীর বিরুদ্ধে মামলা