শোক সংবাদ

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪২

সৈয়দা সুরাইয়া হক

যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর মা সৈয়দা সুরাইয়া হক (৮৫) গত মঙ্গলবার শহরের উপশহরের বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি ৩ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। বাদ আছর উপশহর ঈদগাহ ময়দানে জানাজা শেষে ঘোপ কবরস্থানে তাকে দাফন করা হয়।

ওবায়দুর রহমান

ফরিদপুর থানার ওসি ওবায়দুর রহমান (৪৮) হূদরোগে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী ও ২ ছেলে রেখে গেছেন।

জাহানারা বেগম

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আমেনা বেগম এর মা জাহানারা বেগম (৭৯) গতকাল বুধবার নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি..রাজিউন)। তিনি তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান গভীর শোক জানিয়েছেন।