নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) অফিসার্স অ্যাসোসিয়েশনের ২০২১-২২ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখার উপ-পরিচালক সাখাওয়াত হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মেজবাহ উদ্দিন পলাশ।
আজ (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের হাজী ইদ্রিস অডিটোরিয়ামে সকাল ১০টায় নির্বাচন শুরু হয়। দিনব্যাপী ভোট গ্রহণ ও ভোট গণনা শেষে বিকালে ফল ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ দিদার উল আলম।
ফল ঘোষণার সময় আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, প্রধান নির্বাচন কমিশনার মোঃ জামাল হোসেন, ২ নির্বাচন কমিশনার আলমগীর সরকার ও মোঃ শফিকুল ইসলাম সহ অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা।
নির্বাচিত অন্য সদস্যরা হলেন সহসভাপতি মোহাম্মদ আবদুর রহমান, কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান রিয়াজ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সোহরাব ইকবাল উজ্জ্বল, দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ মহিউদ্দিন জুয়েল, মহিলা সম্পাদক তৃষা মজুমদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ সামছুদ্দোহা রাকিব এবং কার্যকরী সদস্য তারেক মোহাম্মদ রাশেদ উদ্দিন, বাবর আলী ও ইশতিয়াক মোহাম্মদ ফয়সাল।
