নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাবিবুর রহমান হাওলাদার নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১৯ ডিসেম্বর) সকালে চালিতাবাড়ি গ্রামের সাবেক ইউপি মেম্বার জব্বার খানের বাড়ির কাছে।
মৃত হাবিবুর রহমান শাঁখারীকাঠী ইউনিয়নের বুড়িখালী গ্রামের সুলতান হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইঁদুর নিধনের জন্য পাশের বর্গাচাষি ছিদ্দিক সর্দার ও সাঈদ সেখ জমিতে ফাঁদ পেতে রাখে। সেই ফাঁদে পা জড়িয়ে হাবিবুরের মৃত্যু ঘটে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে—ইঁদুর মারা ফাঁদে পা আটকে হাবিবুরের মৃত্যু ঘটে। তার পায়ে বিদ্যুতে পুড়ে যাওয়া তারের দাগ রয়েছে।
