পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে গফরগাঁও উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ১২টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থীরা। ১৫টি ইউনিয়নের ১৩৫টি সাধারণ সদস্য ও ৪৫টি সংরক্ষিত মহিলা সদস্যসহ ১৮০টি ইউপি সদস্য পদের মধ্যে ৯ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা শামছুনন্নার ভুঁইয়া।
নির্বাচিত ইউপি চেয়ারম্যানরা হলেন, বারবাড়ীয়া ইউনিয়নে মো. আবুল কাশেম, চরআলগী ইউনিয়নে মো. মাছুদুজ্জামান, সালটিয়া ইউনিয়নে নাজমুল হক ঢালী, যশরা ইউনিয়নে মো. তারিকুল ইসলাম রিয়েল, রাওনা ইউনিয়নে মো. শাহাবুল আলম, গফরগাঁও ইউনিয়নে মো. শামছুল আলম খোকন, পাঁচবাগ ইউনিয়নে মো. মাহবুবুল আলম, উস্হি ইউনিয়নে মো. নজরুল ইসলাম তোতা, লইগাইর ইউনিয়নে আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, দত্তেরবাজার ইউনিয়নে মো. রোকসানা বেগম, পাইথল ইউনিয়নে মো. আক্তারুজ্জামান ও নিগুয়ারী ইউনিয়নে মো. তাজুল ইসলাম মৃধা।
উপজেলা নির্বাচন কর্মকর্তা শামছুন্নাহার ভূঞা বলেন, উপজেলার টাংগাব, মশাখালী ও রসুলপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে একাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকায় নির্বাচন হবে। তাছাড়া ১৭১টি ইউপি সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
