স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব ও মহান বিজয় দিবস উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘সাস্ট ক্লাব লিমিটেড’ এর আয়োজনে ফুটসাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার (২৪ ডিসেম্বর) এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।
বুধবার বিকালে বিষয়টি জানান সংগঠনটির সভাপতি মো. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খলিলুর রহমান।
ইঞ্জিনিয়ার খলিলুর রহমান বলেন, ঢাকার আসিয়ান সিটির মেট্রোপ্লেক্সে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ১৬টি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন অংশগ্রহণ করবে। উদ্বোধনীয় খেলায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অংশ নিবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
এ খেলাকে উৎসবমুখর ও প্রাণবন্ত করার জন্য সকল সাস্টিয়ানকে আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনটির সভাপতি মো. জাকির হোসেন।
এছাড়া প্রতিযোগিতায় যারা সহযোগিতা করছেন ও স্পন্সর হিসেবে রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানান তিনি। এতে স্পন্সর হিসেবে রয়েছেন চৈতী গ্রুপ, ব্রেইনক্রাপ্ট, ঢাকা ব্যাংক ও অ্যামিটেক ইঞ্জিনিয়ার’স লিমিটেড।

