জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৪ নম্বর আওনা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. শাহীনুর রহমান শাহীন অভিযোগ করেছেন, প্রতিপক্ষ প্রার্থীর লোকদের হুমকিতে তিনি পালিয়ে বেড়াচ্ছেন।বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে সরিষাবাড়ী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষ প্রার্থীর লোকজন তার নির্বাচনী অফিস দখল করে, প্রচারণায় বাধা, কর্মী-সমর্থকদের হুমকি ও মারধর করছে। তাদের হামলায় আনারস প্রতীকের তিনজন আহত হয়েছেন।
তিনি আরও অভিযোগ করেন, প্রতিপক্ষের লোকজন কয়েকদিন তাকে বাড়িতে অবরুদ্ধ করে রাখে। কর্মী-সমর্থকদের সহায়তায় বাড়ি থেকে বের হলেও বর্তমানে তিনি এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।

টানা ৪ দিন সর্বনিম্ন তাপমাত্রা, বেকায়দায় শ্রমজীবী মানুষ