নোবিপ্রবি শিক্ষক সমিতির প্যানেল ঘোষণা

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ২৩:৪৭

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচনের চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বেলা ১টায় এ প্রার্থীর তালিকা ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. এস এম মাহবুবুর রহমান। নির্বাচনে আওয়ামীপন্থী দুই দল-নীল দল ও স্বাধীনতা শিক্ষক পরিষদ অংশগ্রহণ করবে।

প্রার্থী তালিকায় দেখা যায়, নীল দলের সভাপতি প্রার্থী হয়েছেন  অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এবং সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. ফিরোজ আহমেদ। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড.মো. আবু নছর মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আইন বিভাগের সহকারী অধ্যাপক বাদশা মিয়া, কোষাধ্যক্ষ ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক ড.ফাহাদ হুসাইন, প্রচার সম্পাদক বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাহানা রহমান, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মারুফ রহমান, কার্যকরী সদস্য-শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক বিপ্লব মল্লিক, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. মজনুর রহমান, ফার্মেসি বিভাগের প্রভাষক মো. ছারোয়ার উদ্দিন ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রভাষক মুহাম্মদ আবদুস সালাম।

স্বাধীনতা শিক্ষক পরিষদের পক্ষ থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন  অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড.মোহাম্মদ ইউসুফ মিয়া, সাধারণ সম্পাদক পদে ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারুল বাশার।

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ভক্ত সুপ্রতিম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক এগ্রিকালচার বিভাগের সহকারী অধ্যাপক ড.মোহাম্মদ নুরুজ্জামান, কোষাধ্যক্ষ ব্যবসা প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সুবর্ণা বিশ্বাস, প্রচার সম্পাদক শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মো. সিয়াম, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ইনস্টিটিউট অফ ইনফরমেশন সায়েন্সেস এর সহকারী অধ্যাপক মো. আব্দুল করিম, কার্যকরী সদস্য-ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড.মোহাম্মদ মফিজুল ইসলাম, শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. ওয়ালিউর রহমান আকন্দ (বিপুল), বাংলাদেশ অ্যান্ড মুক্তিযুদ্ধ স্ট্যাডিজ বিভাগের এইচ.এম.মুস্তাফিজুর রহমান।

নির্বাচন কমিশনার প্রফেসর ড.এস এম মাহবুবুর রহমান বলেন, কোন প্রার্থী নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছে না। আশা করছি সুষ্ঠু পরিবেশেই নির্বাচন সম্পন্ন হবে। 

উল্লেখ্য, ২৭ ডিসেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে ভোটগ্রহণ করা হবে। এর আগে গত ১৯ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ২২ ডিসেম্বর নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান এবং ২৩ ডিসেম্বর বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

ইত্তেফাক/এএএম